বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১৮তম শিক্ষক নিবন্ধনে জাতীয় মেধা তালিকায় শীর্ষে আহসান হাবীব

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২৫ ইং
১৮তম শিক্ষক নিবন্ধনে জাতীয় মেধা তালিকায় শীর্ষে আহসান হাবীব

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন ঝিনাইদহের কৃতী শিক্ষার্থী আহসান হাবীব। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে এই অভূতপূর্ব সাফল্য অর্জন করেন। আহসান হাবীবের বাড়ি কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামে। তার পিতা মো. মুক্তার হোসেন। শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্য ধরে রেখে তিনি ২০১৫ সালে বলুহরের শেখ মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ থেকে এইচএসসি পাস করেন।


পরে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হন। সেখানেই কঠোর পরিশ্রম, মেধা ও আত্মপ্রত্যয়ের মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে যান নিজের স্বপ্নপূরণের পথে। আহসান হাবীবের এই অসাধারণ অর্জনে পরিবার, বিশ্ববিদ্যালয় ও জেলাবাসী গর্বিত। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি বহু মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তার এই সাফল্য প্রমাণ করে-স্বপ্ন, অধ্যবসায় ও মেধার সম্মিলনেই সম্ভব যে কোনো উচ্চতায় পৌঁছানো।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা