সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সড়ক দুর্ঘটনায় আহত কুড়ুলগাছির সাদ্দাম মারা গেছেন

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২৫ ইং
সড়ক দুর্ঘটনায় আহত কুড়ুলগাছির সাদ্দাম মারা গেছেন

দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের সাদ্দাম হোসেন (৩৩) মারা গেছেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ জানুয়ারি মাঠ থেকে ঘাস কেটে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। আলমসাধু চালিয়ে ফেরার সময় ধান্যঘরা দুর্গাপুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সাদ্দাম।


পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। আছরের নামাজের পর ধান্যঘরা ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী