সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির

  • আপলোড তারিখঃ ১৭-০৬-২০২৫ ইং
আলমডাঙ্গায় জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, সংগঠন মজবুতি অর্জনের জন্য আমাদেরকে দুর্বল কর্মীকে সক্রিয় করা, সক্রিয় কর্মীকে আরও অগ্রসর করে মানন্নোয়ন করানোর ব্যবস্থা করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার এই কাজকে জীবনের সর্বাধিক গুরুত্ব দিতে হবে। 

বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, পেশাজীবী বিভাগের সভাপতি খলিলুর রহমান, মাজলিসুল মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার। উপজেলা আইন-আদালত বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রোগ্রামে সভাপতিত্ব করেন উপজেলা আমির প্রভাষক শফিউল আলম।

এদিকে, আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন জামায়াতে ইসলামীর দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। এই শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা শাখার কর্মপরিষদ সদস্য আলতাফ হোসাইন, জেলা আইন-আদালত বিষয়ক সম্পাদক  দারুসসালাম, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজ, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন ও ইউনিয়ন আমির সজিবুর রহমান। 

অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মো. রুহুল আমিন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ডাউকি ইউনিয়ন শাখার সহকারী সেক্রেটারি আলাউদ্দিন। অফিস বিভাগে ছিলেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি শরিফুল ইসলাম, মেহমান বিভাগে দায়িত্ব পালন করেন ডাউকি ইউনিয়ন শাখার কর্মপরিষদ সদস্য শরিফুল ইসলাম, খাদ্য বিভাগে দায়িত্ব পালন করেন বদরুদ্দীন মেম্বার, শৃঙ্খলা বিভাগে দায়িত্ব পালন করেন আনিছুর রহমান মেম্বার। পানি ও সেনিটেশন বিভাগে দায়িত্ব পালন করেন বাদল রশিদ, চিকিৎসা বিভাগে দায়িত্বরত ছিলেন মুন্সি বায়েজিদ হোসেন সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাউকি ইউনিয়ন শাখার সেক্রেটারি ডা. আব্দুস সালাম।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত