রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার কৃষ্ণপুরে জামায়াতের সাধারণ সভায় রুহুল আমিন

অসহায়ের মুক্তির সনদ আছে আল কুরআনে
  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২৫ ইং
দর্শনার কৃষ্ণপুরে জামায়াতের সাধারণ সভায় রুহুল আমিন

চুয়াডাঙ্গার দর্শনা সাংগঠনিক থানার নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর বাজারে জামায়াতে ইসলামীর সাধারণ সভায় জেলা আমির অ্যাড. রুহুল আমিন বলেছেন, ‘অসহায় মানুষের মুক্তির সনদ আল কুরআনে লেখা আছে।’  গতকাল সোমবার বিকেল পাঁচটায় ইউনিয়ন জামায়াত আয়োজিত ওই সভায় তিনি বলেন, ‘গত ৫৪ বছরে আমরা শুধু শাসনের রূপ বদলাতে দেখেছি। নেতা বদলেছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, সংবিধানও বদলেছে-কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমরা আগামী দিনে পরিবর্তন দেখতে চাই। তাই এখন একটাই স্লোগান-সব দল দেখা শেষ, আগামী দিন জামায়াতে ইসলামীর বাংলাদেশ।’


ইউনিয়ন আমির লিটন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম, মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সদস্য মাওলানা আবুজার গিফারী এবং জেলা মাজলিসুল মুফাসসিরীনের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল খালেক।


সভায় আরও উপস্থিত ছিলেন দর্শনা থানা সাংগঠনিক শাখার অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, থানা ইউনিট সদস্য আরাফাত হোসেন, নেহালপুর ইউনিয়ন শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল গনি, যুব বিভাগের সভাপতি হাফেজ সোহেল, ইসলামী ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি তানজিম ইসলাম নাসিম ও ইউনিয়ন কর্মপরিষদের সদস্য নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসিবুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত