রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২৫ ইং
মেহেরপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য আনছার-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ও ফয়েজ মোহাম্মদ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এম এ কে খায়রুল বাশার, আলমগীর খান ছাতু, ইলিয়াস হোসেন, মোশিউর রহমান, হাফিজুর রহমান হাফি, রোমানা আহম্মেদ, আখেরুজ্জামান, রেজাউল হক, মকবুল হোসেন মেঘলা, আফজাল উদ্দিন কালু, আব্দুল আওয়াল ও ওমর ফারুক লিটন। জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবদাল হক এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় সাবেক ছাত্রদলের সহসভাপতি সুলতানা জেসমিন জুঁই, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আ. রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, ফিরোজুর রহমান ফিরোজ,জেলা স্বেচ্ছাসেবক দলের রাকিবুল ইসলাম সজল প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বই মেলার আয়োজন করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত