রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দীনের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০২৫ ইং
কার্পাসডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দীনের ইন্তেকাল

দামুড়হুদার কার্পাসডাঙ্গার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দীন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সকাল ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত জাফর আলী শেখের ছেলে। 


পরিবারের সদস্যরা জানান, কামাল উদ্দীন কিছুদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি খুলনা মেডিকেলে থেকে চিকিৎসাপত্র নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। সপ্তাহ খানেক আগে তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা ফের তাকে খুলনা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান গতকাল শনিবার সকাল ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। 


দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দীনকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে গার্ড অব অনার প্রদান করেন। বাদ আসর জানাজার নামাজ শেষে তাকে গ্রামেন কবরস্থানে দাফন করা হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত