সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লেমন-জগলু-ইবু পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল পরিচিতি

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০১৭ ইং
লেমন-জগলু-ইবু পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল পরিচিতি
বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচন নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচনে এবার পৃথক দু’টি প্যানেল ভোটযুদ্ধে মুখোমুখি হতে যাচ্ছে। গত রোববার প্রার্থিতা দাখিলের শেষ দিনে দু’টি প্যানেলেই পূর্ণাঙ্গ প্রার্থীদের মনোনয়ন পেশ করেন। বাছাই ও প্রত্যাহারের দিন পেরিয়ে আগামী ২১ অক্টোবর বরাদ্দ করা হবে নির্বাচনী প্রতীক। এর আগেই দু’টি প্যানেলই শুরু করেছে ব্যপক প্রচার প্রচারণা। ইতিমধ্যে লেমন-জগলু-ইবু পরিষদ তাদের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেছে। এ পরিষদের সভাপতি পদে রয়েছেন হাজী মো. আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সিনিয়র সহসভাপতি পদে আব্দুল কাদের জগলু ও সাধারণ সম্পাদক পদে ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু। এ ছাড়াও পরিষদের পূর্ণাঙ্গ প্যানেলে রয়েছেন সহসভাপতি পদে ৫ জন যাথাক্রমে নীল রতন সাহা, হাজী মো. শাহাবুদ্দিন মল্লিক, মো. মহিদুল ইসলাম ভাষা, মো. সামসুজ্জামান খোকন ও মো. সফিউদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক পদে হাজী মো. সেলিম রেজা, সহসাধারণ সম্পাদক পদে ৩ জন যথাক্রমে হাবিল হোসেন জোয়ার্দ্দার, মো. দেলোয়ার উদ্দীন জোয়ার্দ্দার দুলু ও শ্রী নিশিত চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক পদে মো. নুরুজ্জামান খোকন, সহসাংগঠনিক সম্পাদক পদে এসএম শামীম মাসুদ, কোষাধ্যক্ষ পদে তহিবুর রহমান জোয়ার্দ্দার বাবু, দফতর সম্পাদক পদে হাসান সাইফুল্লাহ খালিদ, প্রচার সম্পাদক পদে মাফিজুর রহমান মাফি, সাংস্কৃতিক সম্পাদক পদে পবিত্র কুমার আগরওয়ালা, ধর্ম ও সমাজসেবক সম্পাদক পদে ডা. নাজমুল আলম খান, ক্রীড়া সম্পাদক পদে মো. মহসিন রেজা, কার্যকরী সদস্য পদে মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, জাকির হোসেন, গোলাম মোস্তফা শেখ মাস্তার, গিয়াস উদ্দিন বাচ্চু, মফিজুর রহমান জোয়ার্দ্দার হাবলু, মো. মাহবুব আলম রিংকু, শ্রী কিশোর কুমার কুন্ডু, মো. নাজিম উদ্দীন, মো. স্বপন, আজমল হোসেন ঝড়–, শাহিদুল হাসান ফিরোজ, মো. আব্দুল মালেক, মো. আসলাম আলী, নওশাদ আলী, আব্দুল বারী, নুরুল আমিন, রাশিদুল হক তুষার, মো. আতিয়ার, মো. হাফিজুল হক লাভলু, দিপঙ্কর দে, মো. গোলাম মওলা খান, হজী মো. রমজান আলী, শেখ পেয়ার মুহম্মদ, আবুল কালাম, মো. রোকন উদ্দিন মিলো, টিপু সুলতান মালিক, মো. আহসান খাঁন, মো. জাকির হোসেন টুটুল, মো. আশরাফুর রহমান জোয়ার্দ্দার মিলন, মো. ইলিয়াছ হোসেন, মো. বজলুর রহমান, মো. মাছুম বিশ্বাস ও মো. বিপ্লব হোসেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড