রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দুর্নীতি প্রতিরোধ কল্পে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ উপলক্ষে চুয়াডাঙ্গায় রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০২৫ ইং
দুর্নীতি প্রতিরোধ কল্পে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ উপলক্ষে চুয়াডাঙ্গায় রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

দুর্নীতি প্রতিরোধ কল্পে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ উপলক্ষে চুয়াডাঙ্গায় রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২৭ জন শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা  হয়। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘দুর্নীতি উন্নতির অন্তরায়’ আর বিতর্কের বিষয় ছিল ‘প্রয়োজনের অতিরিক্ত চাহিদায় দুর্নীতির প্রধান কারণ’। এর পক্ষে বিতর্কে অংশ নেয় ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিপক্ষে অংশ নেয় কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। এতে কালেক্টরেট স্কুল চ্যাম্পিয়ন হয়। অপর দিকে, চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘বাংলা নববর্ষ’। এতে ২৪ প্রতিযোগী অংশ নেয়।


প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশন ও চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দুদকের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রহমান।  বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব রেবেকা সুলতানা। উপস্থিত ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক সাইদ আনোয়ার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শরীফা খাতুন, রাশিদুল হক ও বিপুল আশরাফ।


প্রধান অতিথি সহকারী পরিচালক বজলুর রহমান বলেন, ‘আমরা যদি উন্নত বাংলাদেশ চাই, ঝুঁকিমুক্ত বাংলাদেশ চাই, তাহলে দুর্নীতিমুক্ত প্রজন্ম গড়ে তুলতে হবে। এই উদ্দেশ্যেই ম্যাসেজটা পৌঁছে দেওয়ার জন্য শিক্ষার্থীদের নিয়ে আয়োজন। দুর্নীতি আসলে ছোট একটা শব্দ। কিন্তু কার্যকারিতা ব্যাপক। পৃথিবীর এমন কোনো দেশ নাই, সেই দেশ সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। দুর্নীতিকে দমন করা কঠিন ও দৃঢ় কাজ। তবে এটা যদি সহনীয় পর্যায়ে রাখা যায় তাহলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। আমরা দুর্নীতি দমন কমিশনে দুটি বিষয় নিয়ে কাজ করি।’ অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত