চুয়াডাঙ্গার দৌলতদিয়ার বিএডিসি জামে মসজিদে এয়ারকন্ডিশন (এসি) প্রদান করেছে বিএডিসি কৃষক সমিতি। গতকাল মঙ্গলবার জোহরের নামাজের পর আনুষ্ঠানিকভাবে মসজিদ কর্তৃপক্ষের কাছে এসিটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
এসময় তিনি বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। এই ঘরের জন্য কিছু করতে পারা আমাদের জন্য আনন্দের বিষয়। তবে বলতে চাই, শুধুমাত্র এসি প্রদান করা হলো অথচ মসজিদে এসে নামাজ আদায় করলেন না, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করলেন না, তাহলে কিন্তু সবই বৃথা যাবে। একজন মুমিন মুসলমান হিসেবে মানুষের সেবা করতে হবে। তাহলে আল্লাহর সন্তুষ্টি আদায় করা যাবে।’
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, বিএডিসি কৃষক সমিতির নেতা হাজী শরিফুল ইসলাম টোকন, হারুন মালিক, পিণ্টু ও বাবু।
নিজস্ব প্রতিবেদক