সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আলুকদিয়ার লাল্টু আটক

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০১৭ ইং
চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আলুকদিয়ার লাল্টু আটক
নিজস্ব প্রতিবেদক: চেক জালিয়াতি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলুকদিয়ার স্কুলপাড়ার কামরুজ্জামান লাল্টুকে (৪০) আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দামুড়হুদার ডুগডুগি পশুহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই শরিফ দামুড়হুদা থানার এসআই মেজবা, এএসআই মনিরের সহযোগিতায় সাজাপ্রাপ্ত আসামী আলুকদিয়া স্কুলপাড়ার কোরবান আলীর ছেলে বর্তমান সুমিরদিয়া রেলপাড়ায় বসবাসকারী কামরুজ্জামান লাল্টুকে আটক করা হয়। চেক জালিয়াতি মামলায় তার (লাল্টুর) ৬ মাসের সাজা ও ১লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। সে বেশ কিছুকদন ধরে পলাতক ছিলো। আটককৃত লাল্টুকে থানা হেফাজতে রাখা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড