রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় এসিআই সিডের খুচরা ও বীজ ব্যবসায়ীদের কর্মশালা

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং
আলমডাঙ্গায় এসিআই সিডের খুচরা ও বীজ ব্যবসায়ীদের কর্মশালা

আলমডাঙ্গায় এসিআই সিড আমন মৌসুমে ধানী গোল্ড বিজনেস পার্টনার মিটের খুচরা ও বীজ ব্যবসায়ীদের এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে লিয়াকত টাওয়ারের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী শেখ আবু জাফর। এতে অতিথি ছিলেন এসিআইয়ের জোনাল সেলস ম্যানেজার আনোয়ার হোসেন, এরিয়া সেলস ম্যানেজার মেহেদী হাসান, মার্কেটিং অফিসার আজাদুজ্জামান। মার্কেটিং অফিসার বাহার উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য দেন সানমুন সীড স্টোরের প্রোপাইটার বোরহান উদ্দিন প্রমুখ। 


কর্মশালায় আলোচনা বিষয়বস্তু ছিল ধানী গোল্ড ও বষালী ধান বীজের উপকারিতা। ধানী গোল্ড ও বষালী ধান বীজ বাংলাদেশের কৃষি খাতে একটি অতি পরিচিত নাম। তারা বলেন, দেশের ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখে এই আসা বীজ কৃষকদের জন্য উচ্চমানের ফসল উৎপাদনের সুযোগ তৈরি করেছে। এই বীজ ব্যবহারে কৃষকেরা তাদের উৎপাদনশীলতা বাড়াতে এবং চাষাবাদের সময় বিভিন্ন রোগ ও সমস্যার মুখোমুখি হওয়ার ঝুঁকি কমাতে সক্ষম হয়েছেন। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত