রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বোয়ালিয়ায় হেরিং বোন রাস্তার কাজের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং
বোয়ালিয়ায় হেরিং বোন রাস্তার কাজের উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে হেরিং বোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে গ্রামীণ রাস্তা উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে মাটির রাস্তা টেকসইকরণ প্রকল্পের আওতায় এ কাজ শুরু হয়। গতকাল রোববার বেনাগাড়ী পাড়ায় ইজাকের বাড়ি থেকে বোরিংয়ের মাঠ পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন করেন নবগঠিত নেহালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্য ডা. আলমগীর হোসেন, দর্শনা থানা যুবদলের সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, নেহালপুর ইউনিয়ন জামায়াতের নেতা নুরুল আমিন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম, যুব জামায়াতের সভাপতি সোহেল রানা, ও সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ। কাবিখা প্রকল্পের পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটির) সদস্য ওদুদ মাস্টার জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কাবিখা প্রকল্পের অর্থায়নে এই রাস্তার উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত