সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর শোক সভা ও দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ১৭-১০-২০১৭ ইং
মহেশপুর শোক সভা ও দোয়া মাহফিল
পানিতে ডুবে দুই শিশু মাধুরী ও মাহাবুবের অকাল মৃত্যুতে মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার হামিদপুরপাড়ায় গত ২২ শে অক্টোবর পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থী ভাই বোনের অকাল মৃত্যু হয়েছিলো। তারা দুইজন মহেশপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো। এই দুই শিশু শিক্ষার্থীর স্মরণে মহেশপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল সকাল ১১টায়  তাদের রুহের মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন পৌর ল্যাব মাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর সাত্তার কাজি। উক্ত অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মোহাম্মদ আবু সুফিয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. সরোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি  শিক্ষক  শ্যাম ঘোষ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড