সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • আপলোড তারিখঃ ১৬-১০-২০১৭ ইং
কালীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে ডাকাতির চেষ্টা কালে মনিরুজ্জামান পরাগ (২৫) কে আটক করেছে পুলিশ । এ সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক পরাগ আগমুন্দিয়া গ্রামের আলতাফ হোসেনের  ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে দাবী করে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে পরাগ ডাকাতি করতে নয়, পাশ্ববর্তী ব্রীজে মাছ ধরতে যাচ্ছিল।  এ সময় পুলিশ তাকে অন্যায় ভাবে আটক করে ডাকাতি মামলায় চালান দিয়েছে। কালীগঞ্জ থানার ডিউটি অফিসার ডলি রানী জানান, রোববার ভোরের দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে পুলিশ টহল দিচ্ছিল। এ সময় একদল ডাকাত একটি ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতদলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সেখান থেকে মনিরুজ্জামান পরাগকে আটক করে। এ সময় সেখান থেকে ১টি দেশীয় রামদা, ১টি হাশুয়া ও নাইলনের রশি উদ্ধার করা হয়। তিনি আরো জানান,  আটক পরাগের বিরুদ্ধে কালীগঞ্জ থানা পুলিশের এসআই সম্মিত রায় বাদি হয়ে থানায় ডাকাতির মামলা করেছেন। যার নং- ৩, তারিখ: ১৫/১০/২০১৭ইং। পরাগকে রোববার সন্ধ্যায় আদালতে প্রেরন করা হয়। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মিঠু মালিতা জানান, রায়গ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পরাগ মাছ ধরতে যাচ্ছিলো। এ সময় রাস্তার পাশে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে  পড়ে গেলে পরাগসহ অন্যরা উদ্ধারে এগিয়ে আসে। ঠিক সেই সময় কালীগঞ্জ থানার পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌছে কোন কিছু না শুনেই ডাকাত সন্দেহে পরাগকে আটক করে থানায় আনে। তিনি জানান, পরাগ ডাকাতির সাথে জড়িত না।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড