ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা মডেল মসজিদে এ আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বড় বাজার জামে মসজিদের ইমাম মুফতি জুনাইদ আল হাবিবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. কে. এম. শাহীন কবির। সভায় বক্তারা, সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব, ধর্মীয় সহনশীলতা, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধ এবং সামাজিক নৈতিকতা রক্ষায় সচেতনতামূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
নিজস্ব প্রতিবেদক