রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাংনীতে জোরপূর্বক বাড়ি নির্মাণ

পুলিশের বাধা উপেক্ষা, ভুক্তভোগীর পরিবারে উৎকণ্ঠা
  • আপলোড তারিখঃ ২১-০৫-২০২৫ ইং
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাংনীতে জোরপূর্বক বাড়ি নির্মাণ

মেহেরপুরের গাংনী পৌর শহরের উত্তরপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে মকবুল হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়রা বারবার অনুরোধ করেও তাকে থামাতে পারেননি। শেষ পর্যন্ত পুলিশকে ডাকা হয়।


ভুক্তভোগী মো. হিরোক জানান, জমি বিরোধের জেরে আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত ১৪৫ ধারায় স্থিতি অবস্থা (ঝঃধঃঁং ছঁড়) বজায় রাখার আদেশ দেন। কিন্তু আদালতের সেই নির্দেশনা অগ্রাহ্য করে মকবুল হোসেন জোরপূর্বক নির্মাণকাজ শুরু করেন।

জমিটির মালিকানা নিয়ে বিরোধে রয়েছে মকবুল হোসেন (৮ শতক), বুলবুল হোসেন (৭ শতক) এবং হিরোক (২২.৩৪ শতক)। জমির সামনের অংশে তিনপক্ষ ২৮ ফুট সীমানা নির্ধারণ করে নেয়। কিন্তু সম্প্রতি মকবুল ও বুলবুল মিলে হিরোকের ৬ ফুট জায়গা দখল করে বাড়ি নির্মাণ শুরু করেন। ঘটনার দিন পুলিশ গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেও তাতে কর্তপাত করেননি অভিযুক্তরা। হিরোক জানান, দুর্বল পরিবার হওয়ায় প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আমাদের দমিয়ে রাখা হচ্ছে। 


এ বিষয়ে জানতে চাইলে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল বলেন, ‘আদালতের আদেশ অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি তদন্ত করে আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হবে।’ 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত