আলমডাঙ্গায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় আলমডাঙ্গা উপজেলা চত্বরে এই দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনসমূহ। মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট অহিদুজ্জামান বুলা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা সদর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, শহিদুল ইসলাম রতন ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান।
বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য আসিরুল ইসলাম সেলিম, জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বোরহানউদ্দিন, বিএনপি নেতা মাহমুদুল কাউনাইন, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন, বিএনপি নেতা আব্দুল ওহাব মাস্টার, রেজাউল করিম, মাগরিবুর ইসলাম মাগরিব, যুবদল নেতা ফারুকুজ্জামান, শফিকুল ইসলাম ডালিম, ছাত্রদল নেতা সামিমুল হাসান ডালিম, রোহিত হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা তৌফিকুর রহমান, মনিরুল ইসলাম জাহিদ প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মরহুম মীর মহিউদ্দিনসহ বিএনপির প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুল মোত্তালিব। মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলে পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
আলমডাঙ্গা অফিস