জীবননগর উপজেলায় ৫০০ দুস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করেছে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’। গতকাল সোমবার বিকেল চারটায় উপজেলার হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সরেজমিনে দেখা যায়, জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০০ দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মানুষের মাঝে চাল, ডাল, তেল, খেজুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে দোস্ত এইডের নির্বাহী সদস্য সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন।
প্রধান আলোচক দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ যাচ্ছে দোস্ত এইড। অসহায় মানুষের কষ্ট কমাতে এখানে ৫০০ ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গার শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ মো. রমজান আলী, জুনিয়র এক্সিকিউটিভ মো. আতিকুল ইসলাম ও অনিম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আসিফ আল ফারুকী, সাংবাদিক চাষী রমজান।
জীবননগর অফিস