সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী ফুটবল মাঠে বিশাল ধর্মসভার উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ফরহাদ : আ. লীগ ধর্মসভা বন্ধ করে না, সহযোগিতা করে

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০১৭ ইং
গাংনী ফুটবল মাঠে বিশাল ধর্মসভার উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ফরহাদ : আ. লীগ ধর্মসভা বন্ধ করে না, সহযোগিতা করে
গাংনী অফিস: বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মীয় সভা বন্ধ করে না। তারা সহযোগিতা করে তার বাস্তব প্রমাণ আজ এই বিশাল ধর্মীয় সভা। আওয়ামী লীগ সব সময়ে ধর্মের পক্ষে থেকে কাজ করে। ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধুর উদ্দ্যোগে, মার্কাজ মসজিদ বঙ্গবন্ধুর সহযোগিতায়, রোহিঙ্গাদের সহযোগিতা করছে তাও আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা বিভিন্ন জায়গায় তার বক্তব্যে বলেছেন, আমরা খাবার খেলে পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গারাও খাবার খাবে। আমাদের বাসস্থান থাকলে রোহিঙ্গাদেরও থাকবে। যতদিন তাদের সমস্যার সমাধান না হবে তততোদিন তারা আমাদের দেশে বসবাস করবে। আওয়ামী লীগ ধর্মের বিরুদ্ধে নয়, ধর্মের নামে জঙ্গিবাদের বিরুদ্ধে, ধর্মের নামে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, বাল্য বিবাহের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় গাংনী ফুটবল মাঠে বিশাল ধর্মীয় সভার উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য কথাগুলো বলেন। শনিবার গাংনী ফুটবল মাঠে জঙ্গি, বাল্যবিবাহ, যৌতুক, দুর্নীতি, ও সন্ত্রাস প্রতিহত করি ও মাদককে না বলি’ সংঘাত নয়, ঐক্যের মেহেরপুর গড়ি এ স্লোগানে একটি ব্যতিক্রমী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে গাংনী পৌর পরিষদ ও গাংনী যুব সংঘ। ধর্মীয় সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুষ্টিয়ার কৃতি সন্তান আলহাজ্ব মাওলানা মুফতি আমির হামজা। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র ও আয়োজক কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম ও আয়োজক কমিটির সদস্য সচিব বশির আহম্মেদ। উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজামান খোকন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, পৌর প্যানেল মেয়র নবীর উদ্দীন, সাহিদুল ইসলাম, কাউন্সিলর মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনীর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন, জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসাইন ও গাংনী উপজেলার শিক্ষক নেতা রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। এ ব্যতিক্রম ধর্মীয় সভায় এক সাথে এই বিশাল মঞ্চে অতিথি বৃন্দসহ ৫ শতাধিক বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ একই ধরনের পানজাবি পরিহিত অবস্থায় আসন গ্রহণ করেন। এক যোগে হাজার হাজার মানুষ গাংনী পৌর পরিষদ ও গাংনী যুব সংঘের আয়োজনে জঙ্গি, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক, সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গঠন ও  ঐক্যের মেহেরপুর গড়ার লক্ষ্যে শপথ গ্রহণ করেন। গাংনী ফুটবল মাঠে বিশাল ধর্মসভার উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ফরহাদ আ. লীগ ধর্মসভা বন্ধ করে না, সহযোগিতা করে গাংনী অফিস: বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মীয় সভা বন্ধ করে না। তারা সহযোগিতা করে তার বাস্তব প্রমাণ আজ এই বিশাল ধর্মীয় সভা। আওয়ামী লীগ সব সময়ে ধর্মের পক্ষে থেকে কাজ করে। ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধুর উদ্দ্যোগে, মার্কাজ মসজিদ বঙ্গবন্ধুর সহযোগিতায়, রোহিঙ্গাদের সহযোগিতা করছে তাও আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা বিভিন্ন জায়গায় তার বক্তব্যে বলেছেন, আমরা খাবার খেলে পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গারাও খাবার খাবে। আমাদের বাসস্থান থাকলে রোহিঙ্গাদেরও থাকবে। যতদিন তাদের সমস্যার সমাধান না হবে তততোদিন তারা আমাদের দেশে বসবাস করবে। আওয়ামী লীগ ধর্মের বিরুদ্ধে নয়, ধর্মের নামে জঙ্গিবাদের বিরুদ্ধে, ধর্মের নামে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, বাল্য বিবাহের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় গাংনী ফুটবল মাঠে বিশাল ধর্মীয় সভার উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য কথাগুলো বলেন। শনিবার গাংনী ফুটবল মাঠে জঙ্গি, বাল্যবিবাহ, যৌতুক, দুর্নীতি, ও সন্ত্রাস প্রতিহত করি ও মাদককে না বলি’ সংঘাত নয়, ঐক্যের মেহেরপুর গড়ি এ স্লোগানে একটি ব্যতিক্রমী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে গাংনী পৌর পরিষদ ও গাংনী যুব সংঘ। ধর্মীয় সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুষ্টিয়ার কৃতি সন্তান আলহাজ্ব মাওলানা মুফতি আমির হামজা। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র ও আয়োজক কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম ও আয়োজক কমিটির সদস্য সচিব বশির আহম্মেদ। উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজামান খোকন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, পৌর প্যানেল মেয়র নবীর উদ্দীন, সাহিদুল ইসলাম, কাউন্সিলর মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনীর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন, জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসাইন ও গাংনী উপজেলার শিক্ষক নেতা রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। এ ব্যতিক্রম ধর্মীয় সভায় এক সাথে এই বিশাল মঞ্চে অতিথি বৃন্দসহ ৫ শতাধিক বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ একই ধরনের পানজাবি পরিহিত অবস্থায় আসন গ্রহণ করেন। এক যোগে হাজার হাজার মানুষ গাংনী পৌর পরিষদ ও গাংনী যুব সংঘের আয়োজনে জঙ্গি, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক, সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গঠন ও  ঐক্যের মেহেরপুর গড়ার লক্ষ্যে শপথ গ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড