সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গায় দু’জনের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০১৭ ইং
চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গায় দু’জনের আত্মহত্যা
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতপরশু দুপুরবেলা নিজ ঘরে সে আত্মহত্যা করে। গত পরশুরাতেই পুলিশ লাশ উদ্ধার করে জীবননগর থানায় নিয়ে আসে। গতকাল ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করা হয়। জানা যায়, গত পরশু দুপুর ২ টার সময় সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আমজেদ আলীর স্ত্রী ও সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের ঈমান আলীর মেয়ে ফাতেমা খাতুন (২২) পারিবারিক কলহে নিজ ঘরের আড়ায় কাপড় পেচিয়ে আত্মহত্যা করে। রাত সাড়ে ১১ টার দিকে লাশটি উদ্ধার করে জীবননগর থানা হেফাজতে নেয়। গতকাল দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে লাশের ময়না তদন্তশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিকে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের মোমিন (২৮) নামের এক যুবক গলাইদড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার ভোরে বাড়ির ছাদে উঠে একটি কাঁঠাল গাছের ডালে দড়ি বেঁধে সে আত্মহত্যা করে। কি কারণে সে আত্মহত্যা করেছে সে ব্যাপারে পরিবারের কেউ কিছুই জানাতে না পারলেও গোপন প্রেমের বিরহে এ ঘটনা ঘটিয়েছে বলে গ্রামে গুঞ্জন চলছে। গ্রামবাসী জানায়, আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে মোমিন বাড়ির জমি দেখাশুনা করতো। অন্যান্য দিনের মত ভোরে ঘুম থেকে উঠে। সবার অজান্তে সে বাড়ির ছাদে গিয়ে পাশের একটি কাঁঠাল গাছের সাথে দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করে। সে কি কারণে আত্মহত্যা করেছে সে ব্যাপারে কেউ কিছু জানাতে পারেনি। এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড