আলমডাঙ্গায় বিশেষ অভিযানে বিক্রয় নিষিদ্ধ ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ লাল মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটক লাল মিয়া আলমডাঙ্গা থানাধীন জেহালা ইউনিয়নের অঘরনাথপাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যলা জানতে পারেন, গভীর রাতে ট্যাপেন্টাডলের একটি চালান যাবে অঘরনাথপাড়ার রাস্তা দিয়ে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অঘরনাথ মোড়ে অবস্থান নেয়। পরবর্তীতে অঘরনাথপাড়ার লাল মিয়াকে সন্দেহজনকভাবে আটক করে এবং তার নিকট হতে ৫০ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, লাল মিয়া নামে একজনকে আটক করেতার দেহ তল্লাশি করে ৫০ পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদক