রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বেলা’র সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম

  • আপলোড তারিখঃ ০৭-০৫-২০২৫ ইং
ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বেলা’র সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম ছবির ক্যাপশন: বেলা’র সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-র উদ্যোগে চুয়াডাঙ্গায় ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ক সচেতনতামূলক প্রচারণা’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। বেলা’র নেটওয়ার্ক সদস্য ও বিশিষ্ট সংস্কৃতিকর্মী কাজল মাহমুদ উপরোক্ত বিষয়ের ওপর অডিও-ভিডিও কনটেন্টসহ ধারণাপত্র উপস্থাপন করেন।

এরপর উপস্থিত ৭০ জন অংশগ্রহণকারী ছাত্রীদের মধ্যে কয়েকজন তাদের মতামত ব্যক্ত করেন। শিক্ষার্থীদের মূল্যায়নধর্মী প্রতিক্রিয়া শেষে আলোচনা করেন ওয়েভ ফাউন্ডেশনের অন্যতম উপ-পরিচালক হাবিবি জহির রায়হান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। এর আগে গত ৫ মে ২০২৫ তারিখে মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ে একই ধরনের অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামীকাল সকালে মেহেরপুর সরকারি কলেজে বেলা’র উদ্যোগে উল্লিখিত কার্যক্রম পরিচালনা করা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত