বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ‘নির্বেণু গোষ্ঠী বাংলাদেশ’-এর শুভ উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৩-০৫-২০২৫ ইং
আলমডাঙ্গায় ‘নির্বেণু গোষ্ঠী বাংলাদেশ’-এর শুভ উদ্বোধন

আলমডাঙ্গায় মানবিক ও সমাজকল্যাণমূলক সংগঠন ‘নির্বেণু গোষ্ঠী বাংলাদেশ’-এর শুভ উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশীষ কুমার বসু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এই ধরনের সামাজিক সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তরুণদের এগিয়ে আসার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’
সংগঠনের সদস্যরা জানান, সংগঠনটির মূল কার্যক্রমের মধ্যে রয়েছে ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপণ, ব্লাড ম্যানেজমেন্ট (রক্তদানের ব্যবস্থা) এবং বিভিন্ন সমাজসেবামূলক নানা কর্মসূচি। সংগঠনটির মূল স্লোগান- ‘মানবতাই সবকিছুর ঊর্ধ্বে’। অনুষ্ঠানে সংগঠনের প্রথম কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমেদ শাওন, সহ-সভাপতি খন্দকার শরিয়ত উল্লাহ আলিফ, সাধারণ সম্পাদক হিজবুল্লাহ হুসাইন, সহ-সাধারণ সম্পাদক কাওছার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাববী হোসেন, প্রচার সম্পাদক যারীন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শেখ শাহরিয়ার জয়, শিক্ষা বিষয়ক সম্পাদক মিলন উদ্দিন, দপ্তর সম্পাদক আনিকা খাতুন। এছাড়াও উপদেষ্টা পরিষদে রয়েছেন- বুলবুল আহম্মেদ, আব্দুর রশিদ মন্ডল, মোহাই মেনুল হক আবির (আনম), শাকিল আহম্মেদ, কামরুল হাসান কাজল।
সংগঠনের এই নতুন যাত্রা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন অতিথিরা। তারা বলেন, ‘নির্বেণু গোষ্ঠী বাংলাদেশ’ ভবিষ্যতে মানবতার কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করবে-এই প্রত্যয়েই তাদের পথচলা শুরু হলো।



কমেন্ট বক্স
notebook

মহেশপুরের শ্যামকুড়ে ৫৮ বিজিবির জনসচেতনতা সভা