বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে বাস দুর্ঘটনায় আহত ৬

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২৫ ইং
মহেশপুরে বাস দুর্ঘটনায় আহত ৬

ঝিনাইদহের মহেশপুরে পূর্বাশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছয়জন যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নস্তি এলাকায় একটি ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি রাস্তার ওপর ইটভাটার মাটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাছের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসে থাকা ছয়জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আসহাবুস শহীদ বলেন, আহতদের মধ্যে চারজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। দুজন হাসপাতালে ভর্তি আছেন।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আহতদের অবস্থা গুরুতর নয়।



কমেন্ট বক্স
notebook

মহেশপুরের শ্যামকুড়ে ৫৮ বিজিবির জনসচেতনতা সভা