সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রথম আলো বন্ধুসভা চুুয়াডাঙ্গার আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০১৭ ইং
প্রথম আলো বন্ধুসভা চুুয়াডাঙ্গার আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা
শহর প্রতিবেদক: প্রথম আলো বন্ধুসভা চুুয়াডাঙ্গার আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনের শ্রীমন্ত টাউন হলে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বন্ধুসভা ও সুরকানন একাডেমি চুুয়াডাঙ্গার পরিবেশনায় ‘সুস্থ সংস্কৃতি, শুদ্ধ বন্ধুত্ব’ সেøাগানকে সামনে রেখে সাংষ্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, প্রথম আলো বন্ধুসভার উদ্যোগটি ভালো। চুুয়াডাঙ্গায় শুদ্ধ সাংষ্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বন্ধুসভার জন্য শুভকামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান, চুুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সুচিত্র রঞ্জন দাস, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান, অ্যাড. মানি খন্দকার, বৈশাখী টেলিভিশনের চুুয়াডাঙ্গা প্রতিনিধি মরিয়ম শেলি, বিশিষ্ট শিক্ষক আব্দুস সালাম, সুরকানন একাডেমির পরিচালক খন্দকার আহসানুল কবির। সঙ্গীতশিল্পী একরামুল হক খলিলের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন তাসনিয়া আজাদ বন, তাছনিম তাবাচ্ছুম ছায়া, খন্দকার নাছিমা কবির, আসাবুল হক, অন্তরা, তুহিন সুলতানা, নিজাম মাহমুদ, স¤্রাট, আব্দুল হামিদ। এসময় আরো উপস্থিত ছিলেন, বন্ধুসভা চুুয়াডাঙ্গার সভাপতি রনি আলম, সহসভাপতি তানজিল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক শিশু অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী, জেলা কমিটির সদস্য বাশার, তৌহিদ বিন সামস, প্লাবন, তরুন, শ্রুতি, ইমরান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড