বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার গাংনীতে যৌথ বাহিনীর অভিযান

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২৫ ইং
আলমডাঙ্গার গাংনীতে যৌথ বাহিনীর অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিভিন্ন দেশের ২৭টি মুদ্রাসহ দুজন আটক হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত উপজেলার বড় গাংনী বটতলা মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন একই আলমডাঙ্গা পোলতাডাঙ্গা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তরিকুল ইসলাম জুয়েল (৪০) ও একই এলাকার নদীপাড়ার শামসুল আলমের ছেলে এজাজ আহমেদ (২১)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বড় গাংনী মোড়ে রাত্রিকালীন যৌথ অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় তরিকুল ইসলাম ও এজাজ আহমেদের মোটরসাইকেল থামিয়ে তল্লাশী চালানো হয়। তল্লাশীতে তাদের নিকট থেকে ৯১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭ হাজার ৪০৪ টাকা, ৫টি মোবাইল ফোন, বিভিন্ন দেশের ২৭টি মুদ্রা এবং মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার আটককৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুরের শ্যামকুড়ে ৫৮ বিজিবির জনসচেতনতা সভা