বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২৫ ইং
মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ

মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে (২য় দিন) মেহেরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহা আবদুল্লাহ আল-আমিনের সভাপতিত্বে ও প্রভাষক নাসির উদ্দীনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল হক, আব্দুল হামিদ, মিরাজ উদ্দীন, প্রভাষক রুপালি আখতার, অভিভাবক আতিয়ার রহমান, অচিন্ত সরকার, বায়াজিদ বোস্তামি, রেজাউল করীম রেজা, ওয়াহেদ মুরাদ, সামছুল আলম, সাহারুল ইসলাম, আমিনুল ইসলাম, অনন্যা আখতার পান্না প্রমুখ।
অভিভাবক সমাবেশে কমিউনিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, শিক্ষার গুণগতমান উন্নয়ন, কলেজ পরিচালনার অভিভাবকদের মতামত গ্রহণ করা। একই সাথে স্কুল-কলেজে পরীক্ষা চলাকালীন সময় কোচিং সেন্টার বন্ধ রাখার বিষয়ে আলোকপাত করা হয়।



কমেন্ট বক্স
notebook

মহেশপুরের শ্যামকুড়ে ৫৮ বিজিবির জনসচেতনতা সভা