বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২৫ ইং
ঝিনাইদহে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুর বন্ড ব্রিক্স ইট ভাটা এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ আব্দুর রহিম নামে এক মাদক ব্যবসায়ীকে গেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী আব্দুর রহিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের আশরাফ হোসেনের ছেলে।
ঝিনাইদহ ডিবির ওসি আব্দুল হাশেম জানান, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়ার নির্দেশনা মোতাবেক মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা সড়কে তল্লাশি চৌকি বসানো হয়। এসময় ওই সড়কে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী মুক্তা পরিবহন নামে একটি বাসে তল্লাশি করা হয়। তল্লাশিকালে আব্দুর রহিমের কাছে থাকা ব্যাগে ১৫টি জিপারযুক্ত পলিমার প্যাকেটে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মঙ্গলবার বিকেলে মাদক আইনে মামলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মহেশপুরের শ্যামকুড়ে ৫৮ বিজিবির জনসচেতনতা সভা