বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে যৌন উত্তেজক ট্যাবলেট ও মদ উদ্ধার

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২৫ ইং
জীবননগরে যৌন উত্তেজক ট্যাবলেট ও মদ উদ্ধার


চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে ৪৯০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নায়েব সুবেদার মো. ওবায়দুল্লাহের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। এ সময় নতুনপাড়া গ্রামের মো. রাসেলের পুকুর পাড় থেকে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
অপরদিকে, বেলা আড়াইটার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাজাপুর গ্রামের মো. হাসান আলীর আম বাগানের মধ্যে থেকে ৪৯০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেন। তবে এ সময়ও কাউকে আটক করতে পারেনি বিজিবি।



কমেন্ট বক্স
notebook

মহেশপুরের শ্যামকুড়ে ৫৮ বিজিবির জনসচেতনতা সভা