দীর্ঘদিন রাজনৈতিক দ্বন্দ্বে উন্নয়নমূলক কাজ বন্ধ থাকার পর আলমডাঙ্গার বড়বোয়ালিয়া ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাঁও ময়দানের মেহরাবের কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার এই উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঈদগাঁহ কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামায়াত নেতা জমির উদ্দীন, ক্যাশিয়ার সাবেক সেনা সদস্য রবিউল হক ও ঈদগাঁহ কমিটির প্রধান উপদেষ্টা জয়নাল আবেদীন। আরও উপস্থিত ছিলেন মাহাবুব আলম বিস্বাস, আ. রশিদ, আ. সাত্তার, আমজাদ আলী, কাবের আলী, সামসুল হক, আকতার আলী, যুব কমিটির সদস্য মনির আহমেদ, হামিদুল ইসলাম, আবুল হাসেম, রনি আহমেদ, কাওসার আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন