বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা থেকে হাজিদের নিয়ে তামিম হজ কাফেলার যাত্রা

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গা থেকে হাজিদের নিয়ে তামিম হজ কাফেলার যাত্রা

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে হজের পবিত্র আবহ। সামর্থ্যবান মুসলমানরা রওনা হচ্ছেন মহান ইবাদতের উদ্দেশ্যে। সেই ইবাদতে অংশ নিতে চুয়াডাঙ্গা থেকে ৩০ জন হাজি নিয়ে রওনা করেছে তামিম হজ কাফেলা। চলতি বছরের প্রথম ফ্লাইটেই দেশত্যাগ করবেন তাঁরা। গতকাল সোমবার সকাল ৯টায় জেলার থানা মসজিদ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে রওনা হয় কাফেলাটি। রওনার আগে অনুষ্ঠিত মোনাজাতে হাজিদের কান্নায় ভারী হয়ে ওঠে মসজিদ চত্বর। মোনাজাত পরিচালনা করেন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা বশির আহমাদ।

অনুষ্ঠানে তামিম হজ কাফেলার চেয়ারম্যান আলহাজ শফিকুল ইসলাম বলেন, ‘তামিম হজ কাফেলা চুয়াডাঙ্গা জেলার অন্যতম পরিচিত হজ এজেন্সি হিসেবে দীর্ঘদিন ধরে হাজিদের সেবা দিয়ে আসছে। চলতি বছর আমরা প্রথম ফ্লাইটেই হজযাত্রী পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছি। হাজিদের সুষ্ঠু যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আলহামদুলিল্লাহ।’

তিনি হাজিদের উদ্দেশে বলেন, লক্ষ-কোটি টাকা থাকার পরও অনেক মানুষের হজ করার সৌভাগ্য হয় না। অথচ আল্লাহ আমাদের মতো নগণ্য মানুষদের এই মহান ইবাদতের সুযোগ দিয়েছেন। এটা বিরাট দান, যার জন্য আমাদের প্রতিনিয়ত শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহর অশেষ রহমত ও করুণার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা এবং এই সম্মানজনক ও পবিত্র সফরটি সঠিকভাবে পালন করার চেষ্টা করা আমাদের কর্তব্য। এসময় উপস্থিত ছিলেন এম.এম. শাহাজাহান হোসেন মুকুল, ডা. আব্দুর রহমান, হাজি আনোয়ার হোসেন, ডা. আজগার আলী ও অফিসার আলিম প্রমুখ।

উল্লেখ্য, গতকাল দিবাগত রাত ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট (বিজি-৩৫০১) ৪১৯ জন সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা দেবে। একই দিনে সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাসেরও প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকাত্যাগ করবে। রাত ৭টায় আশকোণাস্থ হাজী ক্যাম্পে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন।



কমেন্ট বক্স
notebook

মহেশপুরের শ্যামকুড়ে ৫৮ বিজিবির জনসচেতনতা সভা