শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাসিনা ফুড ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২৫ ইং
হাসিনা ফুড ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদায় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরির অপরাধে হাসিনা ফুড ফ্যাক্টরির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান গতকাল রোববার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

জানা যায়, গতকাল দামুড়হুদা উপজেলার বিভিন্ন হোটেল, ফল, ওষুধ, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ অনুসারে মেসার্স হাসিনা ফুড ফ্যাক্টরিতে কর্মরত মো. এনামুল হককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
এসময় মোহাম্মদ মামুনুল হাসান বলেন, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় করতে হবে। অবৈধভাবে মজুদ করা যাবে না। সঠিকভাবে মূল্য-তালিকা প্রদর্শন করতে হবে। ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করা যাবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে ঘিরে