বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডা. জিন্নাতুল আরা’র শারীরিক অবস্থায় উন্নতি

  • আপলোড তারিখঃ ২৮-০৪-২০২৫ ইং
ডা. জিন্নাতুল আরা’র শারীরিক অবস্থায় উন্নতি

চুয়াডাঙ্গার সর্বাধিক পরিচিত গাইনি চিকিৎসক ডা. জিন্নাতুল আরার শারীরিক অবস্থায় উন্নতি হয়েছে। গতকাল রোববার পর্যন্ত তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালের আইসিইউ-তে পর্যবেক্ষণে ছিলেন। আজ সোমবার থেকে আগামী বুধবারের মধ্যে তাকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হতে পারে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ডা. জিন্নাতুল আরার ছেলে ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় জানান, তার মায়ের অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে। তিনি চেতনা ফিরে পেয়েছেন, পরিবারের সদস্যদের চিনতে পারছেন এবং কথা বলার চেষ্টাও করছেন। ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘এভার কেয়ার হাসপাতালের নিউরো সার্জারি বিশেষজ্ঞ ডা. অলিউজ্জামান জোয়ার্দ্দার মায়ের চিকিৎসা তত্ত্বাবধান করছেন। তিনি জানিয়েছেন, মাকে সম্পূর্ণ সুস্থ হতে ৬ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হতে পারে।’ ডা. এহসানুল হক তন্ময় তার মায়ের দ্রুত সুস্থতার জন্য জেলাবাসীর কাছে দোয়া দেয়েছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা তিনটার দিকে মাথায় তীব্র ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডা. জিন্নাতুল আরা। তাৎক্ষণিক সিটি স্ক্যান করলে তার ব্রেইন স্ট্রোকের বিষয়ে জানা যায়। এসময় উন্নত চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে (হেলিকপ্টার) ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে ৭২ ঘণ্টার জন্য হাসপাতালের আইসিইউ’তে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।



কমেন্ট বক্স
notebook

মহেশপুরের শ্যামকুড়ে ৫৮ বিজিবির জনসচেতনতা সভা