মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের দিগলকান্দি গ্রামে ভুট্টা চাষের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে নাবা ৫৫ সীডের উদগ্যোগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাবা ভুট্টা সীডের স্থানীয় পরিবেশক হাইউল নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরামর্শমূলক বক্তব্য দেন নাবা ক্রপ কেয়ার লিমিটেডের বিজনেস ম্যানেজার কৃষিবিদ হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে ভুট্টা চাষের ওপর বক্তব্য দেন নাবা ক্রপ কেয়ার লিমিটেডের হেড অব সেলস আব্দুল মালেক।
নাবা ক্রপ কেয়ার লিমিটেডের চুয়াডাঙ্গা-মেহেরপুরের সেলস এরিয়া ম্যানেজার ফিরােজুল আহমেদের সঞ্চালনায় এ সময় কৃষকদের মধ্যে বক্তব্য দেন দিগলকান্দি গ্রামের জাহাঙ্গীর হােসেন, ইদ্রিস আলী, সুমন হােসেন, ফারুক হোসেন, এজের আলী, গাফ্ফারুল ইসলাম, জুগিন্দা গ্রামের আবু তাহের, পাকুড়িয়া গ্রামের আব্দুস সালাম, মহাম্মদ আলী প্রমুখ।
স্থানীয় কৃষকেরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমরা বিভিন্ন কোম্পানির ভুট্টার বীজ কিনে বপন করে আশানুরূপ ফলন পায়নি। এবার নাবা ৫৫ জাতের ভুট্টার বীজ বপন করে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন পেয়েছি। তারা বিঘা প্রতি ৫০-৫৫ মণ পর্যন্ত ফলন পেয়েছেন।
সমীকরণ প্রতিবেদন