শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই

  • আপলোড তারিখঃ ২৭-০৪-২০২৫ ইং
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদ বলেছেন, ‘হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। যারা ফ্যাসিস্টের দোসরদের নিয়ে দেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের পাঁয়তারা করছে, জনগণ তাদের কোনো সুযোগ দেবে না।’
গতকাল শনিবার হরিণাকুণ্ডু পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে হরিণাকুণ্ডু পৌর এলাকার সহস্রাধিক নারী নেতা-কর্মী অংশ নেন। এমএ মজিদ আরও বলেন, ‘জননেতা তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক। তাঁর মেধাবী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে।’
সম্মেলনে সভাপতিত্ব করেন হরিণাকুণ্ডু পৌর মহিলা দলের আহ্বায়ক রেহেনা আক্তার। সম্মেলন উদ্বোধন করেন জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি। সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তহুরা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজির, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটন এবং পৌর মহিলা দলের সদস্যসচিব মর্জিনা আক্তার রিতু।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ