বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহ ইউনিয়ন জামায়াতের গণসমাবেশে রুহুল আমিন

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২৫ ইং
তিতুদহ ইউনিয়ন জামায়াতের গণসমাবেশে রুহুল আমিন

১১ থেকে ২৫ এপ্রিল গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া কলেজ মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। তিতুদহ ইউনিয়ন জামায়াতের আমির রাফিজ মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিন।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর অগ্রযাত্রাকে রুখে দিতে অতীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের পরিণতি দেশের মানুষ স্বচক্ষে দেখেছে। বর্তমানে বা ভবিষ্যতে কেউ যদি জামায়াতের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের পরিণতিও পতিতদের মতোই হবে। জামায়াতে ইসলামী এ দেশে ন্যায় ও ইনসাফ কায়েম করতে রাজনীতি করছে। মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ে জামায়াত ইসলামী কোনোদিন রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি। তিনি আরও বলেন, একটি ক্ষুধা দারিদ্র ও ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য সৎ যোগ্য দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে। আগামীতে সকল সচেতন নাগরিকের জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা জামায়াতের আমির মাওলানা রেজাউল করীম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকু, জেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম, সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন আমির মোশাররফ হোসেন ও নেহালপুর ইউনিয়ন আমির লিটন মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন দর্শনা পৌর জামায়াতের আমির শফিকুল ইসলাম অপু, তিতুদহ ইউনিয়ন জামায়াত নেতা শফিকুল ইসলাম, বেগমপুর ইউনিয়ন জামায়াত নেতা আমিনুল ইসলাম মাস্টার প্রমুখ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন তিতুদহ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাহাবুর রহমান।



কমেন্ট বক্স
notebook

সরোজগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার