চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা রিজিওনের কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে মালোপাড়াস্থ ওয়েভ প্রশিক্ষণ কেন্দ্রে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আলোচনা সভায় অতিথি হিসেবে অংশগ্রহণ করে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. শাহজাহান মুকুল, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. মানিক আকবর ও সাবেক কর্মকর্তা আসমা হেনা চুমকি।
এছাড়া ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা থেকে আলোচনায় অংশগ্রহণ করেন প্রকল্প উপদেষ্টা আব্দুস শুকুর, রিজিওন সমন্বয়কারী ছানোয়ার হোসেন, এরিয়া সমন্বয়কারী আনিসুর রহমান, ইউনিট ব্যবস্থাপক সাহেদ আলী, প্রকল্প কর্মকর্তা ইশা জাকারিয়া, লোকমোর্চা কর্মকর্তা কানিজ সুলতানা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মুক্তার হোসেন ও সাবরিনা। আলোচনায় সভায় ওয়েভ ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মহসিন আলীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনাসহ স্বাগত বক্তব্য প্রদান করেন উপ-পরিচালক জহির রায়হান।

এর আগে দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ওয়েভ ফাউন্ডেশনের গো-গ্রীন সেন্টারে ওয়েভ ফাউন্ডেশনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল উদ্দিন ও দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক মো. আসাদ। সংস্থার সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সংস্থার শুরু থেকে এ পর্যন্ত বেড়ে ওঠার গল্প ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, ওয়েভ ফাউন্ডেশন বর্তমান একটি গুরুত্বপূর্ণ বেসরকারি সংস্থা হিসেবে দেশের উন্নয়নে বিভিন্ন ভূমিকা পালন করছে। আমরা চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে ওয়েব ফাউন্ডেশনের এই যাত্রাকে স্বাগত এবং সফলতা কামনা করি। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়।
সমীকরণ প্রতিবেদন