বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাবেক চেয়ারম্যানসহ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০২৫ ইং
সাবেক চেয়ারম্যানসহ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে কুড়ুলগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মো. এনামুল করিমসহ ৪ জন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার থানা পুলিশ কুড়ুলগাছী, প্রতাপপুর ও ডিহিকৃষ্ণপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন-কুড়ুলগাছী গ্রামের আবু হানিফের ছেলে শহিদুল ইসলাম (৫০), প্রতাপপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে সোহেল আহম্মেদ (২৯) ও ডিহিকৃষ্ণপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে ডা. আরিফুল ইসলাম (৩০)।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, আওয়ামী লীগের এসব নেতা-কর্মী সক্রিয় হয়ে দলীয় বৈঠকে অংশ নিচ্ছিলেন। সাবেক চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম একাধিক নেতা-কর্মী নিয়ে বৈঠক করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ পালিয়ে গেলেও এনামুলসহ তিনজনকে আটক করা হয়।

অন্যদিকে, ডা. আরিফুল ইসলামকে তার নিজস্ব ফার্মেসি দোস্তের বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওসি জানান, গোটা দেশের মতো দর্শনাতেও রাজনৈতিক তৎপরতা নজরদারিতে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

সরোজগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার