বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দুই দিন ধরে তাপপ্রবাহ অব্যাহত, তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস

  • আপলোড তারিখঃ ২৪-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় দুই দিন ধরে তাপপ্রবাহ অব্যাহত, তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গায় গত দুই দিন ধরে তাপপ্রবাহ অব্যহত রয়েছে। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এ জনপদ। গতকাল বুধবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ২৮ শতাংশ। একদিকে রোদের তাপ অন্যদিকে ভ্যাপসা গরমে অস্থির হয়ে পড়েছেন সাধাণ মানুষ। সকাল থেকে দুপুর পর্যন্ত গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। জেলার মানুষ এখন স্বস্তির বৃষ্টির অপেক্ষায়, কখন মিলবে সেই কাঙ্খিত বৃষ্টি।
চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড়ে বসে থাকা রিকশা চালক আক্কাস আলী বলেন, ‘গরমে বাইরে লোকজন নেই। কী করব বাপু, তারপরও বসে আছি, দু-এটটা ভাড়া হলি হইলো। না হলি আবার টানাটানি পড়ে যাবে।’ পাশে বসা আরেক রিকশা চালক তাহের আলী বলেন, ‘আমাদের চাচা কাজ করতিই হবি। না হলি, বাড়ি কাইজ্জা লাগি যাবে।’ ভ্রাম্যমাণ ডাব বিক্রেতা সোহান মিয়া বলেন, ‘বেঁচাবিক্রি ভালো। বাড়ির গাছের ডাব টাটকা তো, সবাই খাইছে।’ শহরের নিচের বাজারের সবজি বিক্রেতা নাঈম হোসেন বলেন, ‘গরমে তাড়াতাড়ি সবজি শুকিয়ে যাচ্ছে। বারবার পানি মারতে হচ্ছে। তাও নেতিয়ে পড়ছে। কাস্টমার নিতে চায় না। লোকসান বেশি হয়।’
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ‘বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর ও ঈশ্বরদিতে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।’ তিনি আরও জানান, গত মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা অব্যহত থাকতে পারে।



কমেন্ট বক্স
notebook

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল