বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের সাথে মানবতার জন্য সংগঠনের সৌজন্য মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২৩-০৪-২০২৫ ইং
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের সাথে মানবতার জন্য সংগঠনের সৌজন্য মতবিনিময়

পরিবেশবাদী সংগঠন ‘মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন’ চুয়াডাঙ্গাসহ আশেপাশে জেলায় তাদের নানামুখী কার্যক্রম অব্যহত রেখেছে প্রতিনিয়ত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, খুলনা বন সংরক্ষক হারুনুর রশিদ, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, উপদেষ্টার একান্ত সচিব আশিকুর রহমান সমী ও যশোর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

সংগঠনের সভাপতি ও বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক আহসান হাবীব বলেন, মেছোবিড়াল হত্যা বন্ধে ২১টি জেলায় প্রচারণার জন্য মেছো বিড়াল সম্বলিত ব্যানার জিপ গাড়ির শুভ উদ্বোধন করেন উপদেষ্টা মহোদয়। পরবর্তীতে আমাদের সংগঠনের সদস্যদের নিয়ে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। তিনি আমাদের সংগঠনের সম্পর্কে জানতে চান ও কোনো সমস্যা হচ্ছে কি না, তার উত্তরণের পথ নিয়েও আলোচনা হয়। এসময় আমরা বলি জেলার বিভিন্ন জলমহাল, প্লাস্টিক ব্যবহার সীমিতকরণ ও শিশু-কিশোরদের মাঝে সচেতনতার কার্যক্রম, ইট পোড়ানো নীতিমালা ইত্যাদি বিষয়ে বিস্তর আলোচনা করা হয়। তিনি আমাদের কার্যক্রমকে সাধুবাদ জানান। আমাদের সাথে তিনি দীর্ঘ ৩০ মিনিট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা।

সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন সরকার বলেন, ‘আমরা আসলেই অভিভূত যে আমাদের কথা ধৈর্য্য সহকারে শোনেন এবং তার সমাধান ও বিভিন্ন পরামর্শ দিয়েছেন। আমরা খুলনা বিভাগের সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বলার চেষ্টা করছি এবং সফল হয়েছি।’



কমেন্ট বক্স
notebook

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল