চুয়াডাঙ্গায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমানের সঞ্চালনায় মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।
গৃহীত কর্মসূচির মধ্যে ‘পহেলা মে’ সকাল ৯টা ২০ মিনিটে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি কোর্ট মোড় হয়ে শহিদ হাসান চত্বর থেকে ঘুরে একই স্থানে শেষ হবে। শোভাযাত্রার শুরুতে থাকবে ব্যান্ড পার্টি, এরপর প্রতিটি সংগঠন তাদের নিজ নিজ ব্যানার ও প্লাকার্ড বহন করবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য বরাদ্দ করা হবে মাথার ক্যাপ। পরে ডিসি সাহিত্য মঞ্চে মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বাস, ট্রাক, মাইক্রোবাস শ্রমিক, ইটভাটা শ্রমিক, নির্মাণ শ্রমিক, রেলওয়ে শ্রমিক, বিএডিসি শ্রমিক, জেলা প্রশাসন, সরকারি/বেসরকারি সংস্থার প্রতিনিধিরা শোভাযাত্রায় অংশ নেবেন বলে জানানো হয়েছে।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এস এম ইস্রাফিল, জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন, বিএনপি নেতা এম জেনারেল, জেলা জাসাসের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা সরকারি কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, সদর থানার পুলিশ পরিদর্শক হোসেন আলী, শ্রমিক নেতা রাশেদ, ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন