সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার আলোচিত ময়না খদ্দেরসহ আটক

  • আপলোড তারিখঃ ১২-১০-২০১৭ ইং
দর্শনার আলোচিত ময়না খদ্দেরসহ আটক
দর্শনা অফিস: দর্শনা হল্ট ষ্টেশন টাওয়ারপাড়ায় আলোচিত দেহব্যবসায়ী ময়নাকে খদ্দেরসহ আটক করেছে পুলিশ। গতকাল রাত ৯টার দিকে টাওয়ারপাড়ার মৃত ইয়াছিন আলীর স্ত্রী আলোচিত দেহব্যবসায়ী ময়না (৩২) ও খদ্দের কুষ্টিয়া কুমারখালী পাথরঘাটার বারী শেখের ছেলে মিরাজ (৩০) অনৈতিক কাজে লিপ্ত থাকার সময় স্থানীয় জনগন তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের দামুড়হুদা পুলিশে সোপর্দ করা হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ময়না তার নিজ বাড়িতে অনৈতিক কাজ করে আসছিলো। বিভিন্ন এলাকার মানুষের সাথে মোবাইল ফোনে সম্পর্ক তৈরি করে তাদের বাড়িতে এনে অর্থের বিনিময়ে রঙ্গলীলায় মেতে উঠতো সে। তাদেরই একজন মিরাজ। আটকের পর মিরাজ স্থানীয়দের কাছে স্বীকার করে, প্রায় প্রায় সে ময়নার বাড়িতে আসতো। তার সাথে ময়নার মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড