জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ইউনিয়নের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মো. আব্দুর রহমান। সাধারণ সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমরা মানবতার কল্যাণ করতে চাই, এমন একটি সমাজ গড়তে চাই যারা আল্লাহর ভয় করবে, কোনো অন্যায় না। আমাদের দলের দুইজন মন্ত্রী ছিলেন, তারা কেউ কোনো দুর্নীতিতে জড়াননি-এটাই আমাদের আদর্শের বাস্তব দৃষ্টান্ত। আমাদের চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি মাওলানা হাবিবুর রহমান সংসদে বলেছিলেন, ‘গম মেরেছি তো দূরের কথা, গমের খোসা মেরেছি কেউ প্রমাণ দিতে পারলে দাঁড়ি-টুপি বর্গা দিয়ে দেব।’ আমরা রাজনীতি করি নিজেদের পকেট ভারী করার জন্য নয়, বরং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য।’
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা বায়তুলমাল সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কামাল হোসেন, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আসাবুল হক মল্লিক, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমির হাজী আব্দুর রহমান মাস্টার, মনোহরপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন