বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২২-০৪-২০২৫ ইং
ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে মানববন্ধন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যা ঘটনার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আয়োজিত এসব কর্মসূচিতে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গতকাল বেলা ১১টায় চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজ শহিদ মিনার চত্বরে কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন মোফার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সদস্যসচিব পলাশ আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাফায়েত জামিল পাপ্পু, আসিফ হাসান, রাজু আহমেদ, রাকিবুল হাসান রিফাত, আমিন হাসান, মুশফিকুর রহমান, সাইফ, আব্দুল হাই, নাফিস ইকবাল, নিশান প্রমুখ।

মানববন্ধন নেন এবং একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি মোরশেদুর রহমান লিংকন, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত, হাসিবুল হাসান শান্ত, দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামাউল হাসান, সাহেদ ইসলাম সুজন এবং দর্শনা ডিএস মাদ্রাসা ছাত্রদলের সভাপতি শাহাব আহম্মেদ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় ছাত্রদল নেতা পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার বিচার না হলে ভবিষ্যতে আরও প্রাণ ঝরবে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’
এদিকে, বেলা সাড়ে ১১টায় দামুড়হুদার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদল সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এমডিকে সুলতান। তিনি বলেন, ‘পারভেজ শুধু একজন শিক্ষার্থী ছিল না, সে ছিল একজন লড়াকু সৈনিক। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা দ্রুত তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক বনি আমিন, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া খাতুন এবং ছাত্রদল নেতা আ. রহমান ঝন্টু, শাহিন আলম, আকরাম হোসেন, সাগর, পলক, হাসান, চঞ্চল ও রাকিব হাসান প্রমুখ।

অন্যদিকে, ঝিনাইদহে ছাত্রদল একাধিক কর্মসূচিতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ জানানো হয়েছে। গতকাল জেলার সিটি কলেজ, কেসি কলেজ এবং কালীগঞ্জে পৃথকভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সকালে ঝিনাইদহ কেসি কলেজ গেটে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন কেসি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সহ-সভাপতি ইমরান হোসেন ও আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমেদ, যুগ্ম সম্পাদক রাজ হিমেল, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রহমান মামুন, কেসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শিমুল আল-মাসুদ, সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান লাবিব প্রমুখ।
পরে দুপুরে ঝিনাইদহ সিটি কলেজ চত্বরে ছাত্রদলের পৃধক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শিপন আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিব হোসাইনের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, দপ্তর সম্পাদক সাইমুম সাঈদ মাসুম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন, সাকিল হোসেন, ফয়সাল সামি, সৌরভ হোসেন, আল আওয়াল ও প্রিন্স মাহমুদ।

এছাড়া কালীগঞ্জের মাহতাবউদ্দিন কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা ও সদস্য সচিব তরিকুল ইসলাম।
উল্লেখ্য, জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ছিলেন। ছাত্রদলের একজন সক্রিয় ও সাহসী কর্মী হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। তাঁর হত্যাকাণ্ডে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ দেশে বিভিন্ন স্থানে ছঠাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।



কমেন্ট বক্স
notebook

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল