দামুড়হুদার মজলিসপুরে বাঁশের পাতা কাটতে গিয়ে নারী বিদ্যুতায়িত
- আপলোড তারিখঃ
১২-১০-২০১৭
ইং
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদা মজলিসপুরে বিদ্যুতায়িত হয়ে মধ্যবয়সী এক নারী গুরুতর আহত হয়েছে। গতকাল বিকালে বাঁশপাতা কাটতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে।
পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মজলিসপুর স্কুলপাড়ার আজিজুল হকের স্ত্রী রোকেয়া খাতুন (৫৫) বাড়ীর পাশে বাঁশবাগানে বাড়ীর ছাগলের জন্য বটি দিয়ে বাঁশ পাতা কাটছিলেন। বাঁশ বাগানের ভিতর দিয়ে যাওয়া পাশের বাড়ীর বৈদ্যুতিক তার লক্ষ না করে তিনি তারের উপরে বটি দিয়ে কোপ দেন। এসময় বৈদ্যুতিক তার কেটে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডা. সোনিয়া আহম্মেদ তাকে ভর্তির নির্দেশ দেন।
কমেন্ট বক্স