বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সার-বীজ মনিটরিং কমিটির সভায় জেলা প্রশাসক জহিরুল ইসলাম

  • আপলোড তারিখঃ ২১-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গা সার-বীজ মনিটরিং কমিটির সভায় জেলা প্রশাসক জহিরুল ইসলাম

চুয়াডাঙ্গায় জেলা সার-বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘খুব দ্রুত প্রতিটি ইউনিয়নে খুচরা সার বিক্রেতাদের তালিকা তৈরি করতে হবে। প্রতিটি ইউনিয়নে ৯ জন করে খুচরা বিক্রেতা নির্বাচন করতে হবে।’ সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তাদের এসব বিষয়ে তদারকি করতে নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, ইউনিয়ন বিভক্ত হওয়ায় হিজলগাড়ী বাজারে সার ডিলার নিয়ে জটিলতা চলছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা বিদ্যমান। আলোচনা করে দ্রুত সমাধান করতে হবে।
জেলা প্রশাসক জানান, যেসব সার ডিলার মারা গেছেন, আপাতত তাদের বরাদ্দের সার পাশের ইউনিয়নের ডিলারদের মাধ্যমে বিতরণের ব্যবস্থা নিতে হবে। এছাড়া যেসব ডিলারের নিজ ইউনিয়নে ডিলার পয়েন্ট বা গোডাউন নেই, তাদের দ্রুত সেগুলো স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। কৃষক যেন কোনোভাবেই সার নিয়ে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন জেলা প্রশাসক।
চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাইফুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি, উপজেলা কৃষি কর্মকর্তা, সার ও বীজ ডিলারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



কমেন্ট বক্স
notebook

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল