বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা থানায় আত্মহত্যার মামলা

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২৫ ইং
দর্শনা থানায় আত্মহত্যার মামলা

দর্শনা ইমিগ্রেশন চেকপোষ্টের ব্যারাকে সিলিং ফ্যানের সাথে গলাই ফাঁস দিয়ে পুলিশ কনস্টেবল শামীম রেজা সাজুর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার শামীমের বাবা হাশেম আলী বাদী হয়ে দর্শনা থানায় এই মামলা করেন। দর্শনা থানার অফিসার ইনর্চাজ (ওসি) শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করে জানানা, শনিবার শামীমের বাবা হাশেম আলী বাদী হয়ে দর্শনা থানায় একটি আত্মহত্যার মামলা করেন।
এ বিষয়ে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনর্চাজ রমজান আলীর নিকট মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সাজুর পিতা হাশেম আলী বাদী হয়ে দর্শনা থানায় (ইউডি) আত্মহত্যা মামলা করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা মধ্যে দর্শনার জয়নগর চেকপোস্টের কার্যক্রম শেষ হয়। এরপর রাতে খাওয়া-দাওয়া শেষে দর্শনার জয়নগর চেকপোস্টের পুলিশ ব্যারাকে নিজের কক্ষে ঘুমাতে যান কনস্টেবল শামীম। শুক্রবার সকাল ৮টার দিকে তিনি না উঠায় তার সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে সহকর্মীরা পরে জানালা দিয়ে দেখেন শামীম গলায় ফাঁস দিয়েছেন। পরে তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে দুপুরের দিকে তার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শামীমের বাবা হাসেম আলী বলেন, আমার ছেলে মরবে কেনো? আমার তিনটা ছেলে চাকরি করে। সাজু ছোট। আমার সুখের সংসার। আমার ছেলে কী জন্য গলাই দরি দেবে? আমার ছেলেকে মেরে ফেলেছে। কারা তাকে হত্যা করেছে জানতে চাইলে তিনি বলেন, যারা পুলিশ তারাই মেরেছে। আমরা তো দেখতে পারছি না কারা মেরেছে। আমার ছেলের সমস্যা হলে তো মোবাইল করবে।



কমেন্ট বক্স
notebook

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল