বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ইজিবাইকের মালামাল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ইজিবাইকের মালামাল উদ্ধার

চুয়াডাঙ্গায় ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে চোরাই ইজিবাইকের বিভিন্ন খণ্ড খণ্ড অংশ। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ শংকরচঁন্দ্র ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের মহিদুল আলীর ছেলে হাসান আলী (২৪), একই এলাকার মানিকদিহি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশাদুল জামান (২৫) ও হোগলডাঙ্গা গ্রামের মৃত আজিবার মন্ডলের ছেলে বরকত আলী (৪৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী কুটিপাড়ার মৃত ইয়াছ উদ্দীনের ছেলে ফেলু (৪০) চুয়াডাঙ্গা সদর থানায় ইজিবাইক চুরির বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইজিবাইকের বিভিন্ন মালামাল উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরীয়তুল্লাহ বলেন, চোর চক্রটি চোরাই ইজিবাইকটির মালামাল বিক্রির জন্য ব্যাঠারিসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদা করে ফেলে। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিঙ্গেদহ নফরকান্দী মাঠ থেকে ইজিবাইকের খণ্ড খণ্ড মালামাল উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট মামলাতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল