বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পুলিশের মানবাধিকার ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় পুলিশের মানবাধিকার ও জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে মানবাধিকার ও জেন্ডার বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পুলিশ লাইন্স ড্রিলশেডে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
প্রশিক্ষণে অতিথি হিসেবে ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় শহর সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, পুলিশ লাইন্সের আরআইসহ বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যরা।
প্রশিক্ষণে বক্তারা বলেন, ‘জেন্ডার বৈষম্য দূর করতে নারী-পুরুষ উভয়কে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে।’ এছাড়াও, সভায় নারীর অধিকার, নিরাপত্তা, ন্যায়বিচার, আন্তর্জাতিক মানবাধিকার আইন, এবং থানায় আগত নারী ও শিশুদের প্রতি করণীয় ও আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল