শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার নয়মাইলে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুজনের

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০২৫ ইং
চুয়াডাঙ্গার নয়মাইলে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দুজনের

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নয়মাইল বাজারে পরিবহনের ধাক্কায় পাখিভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৬৫) ও মাহম্মদজমা গ্রামের খন্দারপাড়ার চাল ব্যবসায়ী সরোয়ার হোসেন (৭০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে আব্দুর রাজ্জাক ও সরোয়ার ৯ মাইল বাজারের সিন্দুরিয়া রোড থেকে পাখিভ্যান যোগে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পরিবহন তাদের পাখিভ্যানটিকে পিষ্ট করে দ্রুত সটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান দুজনই।

স্থানীয় একটি মসজিদের কয়েকজন মুসল্লি জানান, নামাজ শেষে বাইরে বেরিয়ে বিকট শব্দ শুনতে পেলে দ্রুত ছুটে এসে দেখেন দুজন রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তবে অন্ধকার হওয়ায় কোন পরিবহন তাদের ধাক্কা দিয়েছে তা চেনা যায়নি। কিন্তু তারা নিশ্চিত যে পরিবহনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সিন্দুরিয়া ক্যাম্প পুলিশ ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ দুটিকে উদ্ধার করেছেন।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ